ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

নগরকান্দায় সরকারি জায়গা উদ্ধার করলেন ইউএনও

মাঠ ও প্রাইমারি স্কুলের স্বপ্নে উচ্ছ্বসিত গ্রামবাসী

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে

Oplus_131072

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সলিথা এলাকায় সরকারি জায়গা উদ্ধার, সীমানা নির্ধারণ, খেলার মাঠ নির্মাণ এবং একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এসব উদ্যোগে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
গতকাল শনিবার (০৯ মে) সলিথা এলাকায় সরকারি জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করা হয়। দীর্ঘদিন ধরে জায়গাটির সঠিক পরিমাপ ও সীমা নির্ধারণ না থাকায় বিভিন্ন জটিলতা সৃষ্টি হচ্ছিল বলে জানান স্থানীয়রা। প্রশাসনের এই উদ্যোগে এখন সরকারি সম্পত্তি রক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
এদিকে একই জায়গায় গ্রামের যুব সমাজের দীর্ঘদিনের দাবি ছিল একটি খেলার মাঠ। নানা সীমাবদ্ধতার কারণে সেই দাবি এতদিন বাস্তবায়ন হয়নি। পরে ইউএনও সাইফুল ইসলামের আন্তরিক উদ্যোগে সরকারি জায়গা নির্ধারণের পাশাপাশি মাঠ নির্মাণের কাজও শুরু করা হয়।
স্থানীয় যুবকরা জানান, মাঠ না থাকায় তরুণরা খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। এখন মাঠ নির্মিত হওয়ায় শিশু-কিশোর ও তরুণদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, সলিথা গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের আরেকটি স্বপ্ন একটি সরকারি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা। এলাকাবাসীর দাবি, গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হলে কোমলমতি শিক্ষার্থীরা সহজেই শিক্ষার সুযোগ পাবে এবং গ্রামের শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
গ্রামবাসী আশা করছেন, সরকারি জায়গা উদ্ধার ও মাঠ নির্মাণের মতোই তাদের বহুদিনের স্কুল স্থাপনের স্বপ্নও বাস্তবে রূপ নেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নগরকান্দায় সরকারি জায়গা উদ্ধার করলেন ইউএনও

মাঠ ও প্রাইমারি স্কুলের স্বপ্নে উচ্ছ্বসিত গ্রামবাসী

আপডেট সময় :