ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

নেত্রকোনায় মসজিদের ৮টি ফ্যান চুরির অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা সদর উপজেলার বোবাহালা মোড়ে বায়তুল আমান জামে মসজিদের ৮টি ফ্যান চুরির অভিযোগ ওঠেছে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ খান নেত্রকোনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের বোবাহালা মোড়ে বায়তুল আমান জামে মসজিদের ইমাম গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মসজিদ তালা বন্ধ করে বাসায় চলে যান। পরদিন ভোরে মসজিদে ফজরের নামাজের আজান দিতে গিয়ে দরজা খুলে দেখতে পান মসজিদের ৮টি ফ্যান চুরি হয়ে গেছে। পরে এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ খান গতকাল শনিবার পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ক্ষুদ্র সিধলী গ্রামের মো. শাহীন মিয়া (৩২), মো. বক্কুল মিয়া(২৫), মো. আল আমিনের (২৭) নাম উল্লেখ ও অজ্ঞাত ৪- ৫জনের বিরুদ্ধে নেত্রকোনা সদর থানায় লিখিত অভিযোগ করেন।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেত্রকোনায় মসজিদের ৮টি ফ্যান চুরির অভিযোগ

আপডেট সময় :