ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ইসলামপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৯১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে ইসলামপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ইসলামপুর শাখার আয়োজনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ দেশের অন্যতম শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা বিভিন্ন সময় অবহেলা ও হয়রানির শিকার হন। তাই পেশার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
এসময় উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ইসলামপুর শাখার সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপদেষ্টা চন্দন দত্ত, সবুর আহম্মেদ পলাশ, আমিনুল ইসলাম শামীমসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তারা দ্রুত সময়ের মধ্যে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

আপডেট সময় :