ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি Logo মতিঝিল হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে মতিঝিল কম্পিউটার সোসাইটির ফুলেল শুভেচ্ছা Logo ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির Logo ডামুড্যায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত Logo বিসিআরএসআর প্রকল্প ঘুরে দেখলেন প্রকল্প পরিচালক মো. নাজমুল আবেদীন Logo ‘অবৈধ দখল মুক্ত করা হবে বিশ্বনাথের বাসিয়া নদী’ Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে গরু জব্দ Logo ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত Logo গৌরীপুরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু Logo টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার শেরুয়া বটতলা হাওয়াখানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামের বিলজয়সাগর এলাকার মৃত মাজেম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে হাওয়াখানা এলাকায় মহাসড়কের বিভাজকের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এসময় ঢাকা অভিমুখী দ্রুতগামী একটি মাজদা ট্রাক (বগুড়া-ড-১১-২১৪২) তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় জাহাঙ্গীর আলম মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে গেলে ঘাতক ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করতে সক্ষম হয়। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

আপডেট সময় :