ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ব্যতিক্রমী হাঁস ও মাছ ধরা প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যস্ত কর্মজীবনের একঘেয়েমি দূর করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী হাঁস ধরা ও মাছ ধরা প্রতিযোগিতা। গত শনিবার জেলা কারাগারের বাইরের একটি পুকুরে এ আয়োজন করা হয়।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেন কারা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
আয়োজক সূত্রে জানা গেছে, দায়িত্বপূর্ণ কর্মপরিবেশের বাইরে সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরাও এমন আয়োজনকে স্বাগত জানান।
মাছ ধরা প্রতিযোগিতায় বিজয়ী হন ঢাকা বিভাগ-২ এর কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান। অন্যদিকে হাঁস ধরা প্রতিযোগিতায় বিজয়ী হন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সহকারী কাম কম্পিউটার অপারেটর আনিসুর রহমান।
প্রতিযোগিতা শেষে কারাগারের পুকুরগুলোতে তিন মন মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ-২ এর কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ, বিশেষ কেন্দ্রীয় কারাগার ঢাকার সিনিয়র জেল সুপার তায়েফ উদ্দিন, সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ ও জেলার ফেরদৌস মিয়াসহ কারা বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ বলেন, দায়িত্বপূর্ণ কর্মপরিবেশের বাইরে এ ধরনের আয়োজন কর্মস্পৃহা বাড়ানোর পাশাপাশি সহকর্মীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে সহায়তা করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ব্যতিক্রমী হাঁস ও মাছ ধরা প্রতিযোগিতা

আপডেট সময় :