ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজ (১১/৫/২৬) বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের (ঔষধ কোম্পানির প্রতিনিধি) পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন- “দেশের ওষুধ শিল্পকে এগিয়ে নিতে প্রায় তিন লক্ষাধিক উচ্চশিক্ষিত ও দক্ষ প্রতিনিধি দিনরাত পরিশ্রম করছেন। চিকিৎসকদের কাছে আধুনিক চিকিৎসার তথ্য পৌঁছে দেওয়া এবং প্রান্তিক পর্যায়ে ওষুধের সহজ লভ্যতা নিশ্চিত করতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মাঠ পর্যায়ে তাদের প্রতিনিয়ত অবমূল্যায়ন করা হচ্ছে।”
বক্তারা আরো অভিযোগ করেন-“পেশাগত দায়িত্ব পালনকালে প্রায়ই তাদের মানসিক নিগ্রহ ও অপমানের শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা তাদের অবমাননাকর ভাবে “দালাল” বলে সম্বোধন করেন। যা একজন উচ্চ শিক্ষিত পেশাজীবীর জন্য অত্যন্ত লজ্জাজনক।”
হাসপাতাল ও ক্লিনিকে কাজ করার সময় সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় তারা নিরাপত্তাহীনতায় ভোগেন।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন যে এই ধরণের সামাজিক ও পেশাগত অবমাননা তাদের পরিবারকেও মানসিক ভাবে বিপর্যস্ত করছে। তারা অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও একটি সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। স্মারকলিপিতে তারা আরো উল্লেখ করেন- “আমরা কোনো অযাচিত সুবিধা চাই না, আমরা শুধু আমাদের কাজের সম্মানটুকু চাই। ওষুধের তথ্য চিকিৎসকের কাছে পৌঁছে দেওয়া একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, একে ভিন্ন ভাবে দেখার সুযোগ নেই।”
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করবেন বলে জানান।
এ সময় নবীনগরে কর্মরত বিভিন্ন দেশি-বিদেশি ওষুধ কোম্পানির উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় :