ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময়

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা ঈশ্বরদীতে কৃষকদের সাথে জেলা প্রশাসক কালেক্টর ও বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেট পাবনার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১১মে) দুপুরে মুলাডুলি ইউনিয়নের জোয়াদ্দার মৎস্য খামারে কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক পাবনা জনাব আমিনুল ইসলাম, জোয়াদ্দার মৎস্য খামারের স্বত্বাধিকারী আবু তালেব
জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,পাবনা মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মাদ শোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আসাদুজ্জামান সরকার,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান, বিশিষ্ট শিল্পপতি খাইরুল ইসলাম, ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রহল্লাদ কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শিহাব উদ্দিন। আব্দুল জলিল লিচু কিতাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় পদপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কুল ময়েজ, হাফিজুর রহমান মুকুল, রাসেল আহমেদ, রবিউল ইসলাম স্ট্রবেরি রবি, কৃষাণী বেলি বেগম, সাইদুল ইসলাম কপি বাবু ও শাহিনুর রহমান শাহিন প্রমুখ। বক্তারা বলেন, রোদ বৃষ্টিতে ভিজে কৃষক ফসল ফলায় বলে আমরা খেয়ে বেঁচে আছি, এদেশের প্রতিটি মানুষের জীবন অন্নের উপর দাঁড়িয়ে, সেই অন্নের যোগান দিচ্ছেন কৃষক সমাজ, যদি বাংলাদেশ নামক এই রাষ্ট্রের প্রাণ বাংলাদেশের জনগণ হয়, তাহলে আপনারা সেই প্রাণের স্পন্দন। একজন কৃষক শুধু ফসল ফলান না তিনি স্বপ্ন ফলান, তিনি শুধু জমিতে বীজ বপন করেন না একটি জাতির ভবিষ্যৎ গঠন করেন। রোদের আগুনে পুড়ে বৃষ্টি কাঁদায় ভিজে ঝড়ের রাতে বুক কাঁপিয়ে যে মানুষটি মাঠে দাঁড়িয়ে থাকে সেই মানুষটি আসলে বাংলার নীরব সৈনিক। কৃষক ভাইয়েরা দেশের খাদ্য নিরাপত্তার প্রহরী। কৃষকেরা শস্য ক্ষেত পাহারা দেয় লাঙ্গল হাতে নিয়ে। কৃষক ভাইয়েরা আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না, পৃথিবীর সবচেয়ে সম্মানিত পেশার একটি হচ্ছে কৃষি কাজ, বক্তার আরো বলেন, আমাদের দেশের কৃষকদের ফসলের কোন বীমা নেই। কৃষকদের সম্মানী ভাড়া দিতে হবে ঝুঁকি ভাতা দিতে হবে। একজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তাকে কেউ দেখেনা। কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান করতে হবে। কৃষক নিজের জন্য নয়, দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। কৃষি কাজে উপকরণ হিসেবে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করতে হয়। কিন্তু অসাধু ব্যবসায়ীরা ভেজাল এবং নকল রাসায়নিক সার ও কীটনাশক বাজারে সরবরাহ করে থাকেন। এসব রোধে প্রশাসনকে মাঠে কাজ করতে হবে। ঈশ্বরদীতে একটি কৃষি হিমাগার নির্মাণের দাবি তোলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময়

আপডেট সময় :