ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি) এর আওতায় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান্ট (সিআইও) শীর্ষক কর্মশালা বিশ্ব ব্যাংক এর সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আর ইউটিডিপি) এর আতওতায় গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুরে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্যান ( সিআইপি) শীর্ষক কর্মশালা ঈশ্বরদী পৌরসভা হল রুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার (আর ইউটিডিপি এলজিইডি) ঢাকার সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত টিম লিডার ও পরিবেশ বিশেষজ্ঞ আহসান ইমাম, ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামসহ অত্র প্রকল্পের সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম,টি,এস মেহমুদ, মো. হাসিবুল হক, পরিবেশবিদ বিশেষজ্ঞ মাজমুদা খাতুন। ( ডিএসএম,আর ইউটিডিপি, এলজিইডি)সহ পৌরসভার টাউন- লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১ টি পৌরসভা এবং ৬ টি সিটি কর্পোরেশনে বাস্তবায়নে বাস্তবায়িত হবে,যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২-১ কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী।
কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্ত্ ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাসটার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশেগত দিক বিবেচনা করে এবং নারীর অংশ গ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় :