ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে নিজের জমির ধান কাটতে পারছিলেন না তিন মেয়ের জননী অসহায় বিধবা নারী নমিতা বিশ্বাস। এমন খবর পেয়ে মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়ালেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিজেই মাঠে নেমে নমিতা বিশ্বাসের ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।
গতকাল বুধবার পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামে চলে এই ধান কাটার কার্যক্রম। স্থানীয়দের উপস্থিতিতে পুরো এলাকা যেন মানবিকতার এক অনন্য দৃষ্টান্তে পরিণত হয়।
অসহায় নমিতা বিশ্বাস বলেন, “আমার তিনটি মেয়ে। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে সংসার চালাই। শ্রমিকের দৈনিক মজুরি ১ হাজার ২০০ টাকা হওয়ায় জমির ধান কাটতে পারছিলাম না। এমপি সাহেব লোকজন নিয়ে এসে আমার ধান কেটে দিয়েছেন। এতে আমি অনেক উপকার পেয়েছি। আমি তার প্রতি কৃতজ্ঞ।”
এ সময় সংসদ সদস্য এসএম জিলানী বলেন, “চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। অনেক কৃষক টাকা দিয়েও শ্রমিক পাচ্ছেন না। বিশেষ করে গরিব ও অসহায় মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাই দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব অসহায় কৃষক ধান কাটতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানো হবে।”
তিনি আরও জানান, আগামী এক সপ্তাহ নেতা-কর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অসহায় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি

আপডেট সময় :