ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

গোলাপগঞ্জে ভয়ঙ্কর সড়ক বাঁক, আতঙ্কে স্থানীয়রা

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের উত্তর কানিশাইল (জামটিকর) এলাকার একটি বিপজ্জনক বাঁক এখন স্থানীয়দের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, সড়কের এই বাঁকটি বর্তমানে একপ্রকার “মরণফাঁদে” পরিণত হয়েছে। প্রতিনিয়ত দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে এখানে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে।
স্থানীয়রা জানান, সড়কের বাঁকটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক সময় চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিশেষ করে রাতের বেলা কিংবা বৃষ্টির সময় দুর্ঘটনার আশঙ্কা আরও কয়েকগুণ বেড়ে যায়। অতীতেও এই বাঁকে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। এতে আহত হওয়ার পাশাপাশি যানবাহনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এই ঝুঁকিপূর্ণ বাঁকটি সংস্কার কিংবা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাঁকের আগে সতর্কতামূলক সাইনবোর্ড, গতিরোধক কিংবা পর্যাপ্ত ট্রাফিক সংকেত না থাকায় চালকরা অনেক সময় বিপদের বিষয়টি বুঝতে পারেন না। ফলে দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দুর্ঘটনা এড়াতে দ্রুত বাঁকের পূর্ব ও দক্ষিণ পাশে সড়কের ওপর গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণ করা জরুরি। পাশাপাশি বিপজ্জনক বাঁক চিহ্নিত করে বড় আকারের সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, রাতে দৃশ্যমান প্রতিফলক (রিফ্লেক্টর) বসানো এবং প্রয়োজনীয় ট্রাফিক চিহ্ন স্থাপন করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
স্থানীয়রা আরও জানান, শুধু এই একটি বাঁক নয়, উপজেলার বিভিন্ন সড়কের বিপজ্জনক বাঁকগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, “একটু অসতর্কতা কিংবা অতিরিক্ত গতি যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই প্রাণহানি এড়াতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোলাপগঞ্জে ভয়ঙ্কর সড়ক বাঁক, আতঙ্কে স্থানীয়রা

আপডেট সময় :