কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন জেলা প্রশাসকের
- আপডেট সময় : ১২২ বার পড়া হয়েছে
ডেঙ্গু ও চিকনগুনিয়াসহ পানি দুষণ প্রতিরোধে কুড়িগ্রামে পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরসহ এর আশে পাশে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও কুড়িগ্রাম পৌর প্রশাসক বিএম কুদরত ই খুদা, সদর উপজেলা নিবা’হী অফিসার মোঃ ইসমাইল হোসেন,কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ন আহবায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মোছাঃ জীবুন নাহার খানম সহ অন্যান্যরা।
এ সময় জেলা প্রশাসক বলেন, চলতি বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক সপ্তাহের শনিবার পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে কুড়িগ্রাম পৌর এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলো।









