ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

শেরপুরে বাড়ির গেটের সিকল কেটে ইজি বাইক চুরি, থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলায় বাড়ির গেটের সিকল কেটে একটি ইজি বাইক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. দুলু মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামের মৃত ময়ন আলী মন্ডলের ছেলে মো. দুলু মিয়া পেশায় একজন ইজি বাইকচালক। প্রতিদিনের মতো গত ১৬ মে রাতে তিনি বাড়িতে তাঁর ইজি বাইকটি রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ১৭ মে ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, বাড়ির গেটের সিকল কেটে দুর্বৃত্তরা ইজি বাইকটি চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় একই গ্রামের কাজল হোসেন, গাঁদু হোসেন ও জীবন নামে তিনজনকে অভিযুক্ত করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযুক্তদের ইজি বাইকটি নিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। চুরি হওয়া ইজি বাইকটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মইনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে বাড়ির গেটের সিকল কেটে ইজি বাইক চুরি, থানায় অভিযোগ

আপডেট সময় :