ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মান যাচাই ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স ও নজরুল স্টোরে সংরক্ষিত এবং বিক্রির জন্য রাখা ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ভোগ্যপণ্য পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ইভা নাজিভা ট্রেডার্সের ব্যবসায়ী ইব্রাহিমকে ১০ হাজার টাকা এবং নজরুল স্টোরের ব্যবসায়ী নজরুল ইসলামকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় :