ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

 বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুন্সীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দৈনিক গণমুক্তি’র সম্পাদক ও প্রকাশক এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেসের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাহীনের শ্বশুর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুন্সী আর নেই। তিনি গতকাল বুধবার সকালে শরীয়তপুর সদরের রাজগঞ্জে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ২ ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শেষে বাদ আছর শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এ সময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুন্সী মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিক ছিলেন। দেশের স্বাধীনতা অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তিনি সারাজীবন দেশপ্রেম, সততা ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ‘দৈনিক গণমুক্তি’ পরিবার ও শরীয়তপুর প্রিন্টিং প্রেসের কর্মকর্তা-কর্মচারীরাও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
পৃথক পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

 বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মুন্সীর ইন্তেকাল

আপডেট সময় :