দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার
- আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
১০ জুন বুধবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার নিখোঁজ এক নারীকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।উদ্ধার হওয়া নারী ছালেকা বেগম দুই সন্তানের জননী। তিনি উপজেলার হাতিভাঙা ইউনিয়নের বাসিন্দা।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন থেকে জানা যায়- প্রায় তিন বছর আগে বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন ছালেকা। গত এক মাস আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিকভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়ানো এক নারীর ছবি ও তথ্য প্রকাশ করেন। বিষয়টি জামালপুর জেলা প্রশাসকের নজরে এলে তার নির্দেশনায় খোঁজ খবর শুরু হয়। অনুসন্ধানে জানা যায়, ওই নারীর নাম ছালেকা বেগম এবং তার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সহযোগিতায় বুধবার বিকেল ৫টার দিকে ছালেকা বেগমকে নিরাপদে দেওয়ানগঞ্জে ফিরিয়ে আনা হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন তার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করেন। এ সময় জেলা প্রশাসক, জামালপুরের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- “নিখোঁজ হওয়া ছালেকা বেগমকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসন যেকোন প্রয়োজনে ছালেকার পরিবারের পাশে থাকবে।
















