ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

সাদ্দাম হোসেন সাজ্জাদ, টেকনাফ (কক্সবাজার)
  • আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচারের সময় ৬ বস্তা ইউরিয়া সার, একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার ২১০ টাকা বিজিবি জানায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল বটতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পালংখালী বাজার থেকে একটি ইজিবাইকে করে সীমান্তের দিকে ইউরিয়া সার পাচারের চেষ্টা করা হলে মো. শাহাজাহান (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটক শাহাজাহান উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মনজুর আলম।পরে ইজিবাইকটি তল্লাশি করে ৬ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং পাচার কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। তবে দীর্ঘ তল্লাশির পর অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সার, তেল ও অন্যান্য বাংলাদেশি পণ্য মিয়ানমারে পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাকারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

আপডেট সময় :