ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৬৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্য বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১০ জুন) রাতে ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্য বাজারে ইসলামপুর পৌরসভার আয়োজনে এবং ইসলামপুর বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামপুর পৌরসভার প্রশাসক নাজমুল হুসাইন সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন ও মনির খান লোহানীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মন্ডল, ইসলামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মোফাখারুল, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ আরো অনেকে।
এ সময় পৌর প্রশাসক নাজমুল হুসাইন বলেন পৌর এলাকার ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলা, রাস্তা দখল না করা ও অনুমতি ছাড়া পোস্টার না লাগানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, সীমিত বাজেটের কারণে জনগণের করের অর্থ সঠিক ও পরিকল্পিতভাবে ব্যয় করা হবে। বাজারে উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে আধুনিক ওয়াশরুম নির্মাণ করা হবে এবং বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় ঝাড়ুদার নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া এডিবি প্রকল্প ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু মহোদয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে জনগণের কল্যাণে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
বক্তারা পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, ড্রেনেস ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য ইসলামপুর গড়ে তুলতে ব্যবসায়ীদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টারসহ বিএনপির নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন দোকানের মালিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা

আপডেট সময় :