ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

নরসিংদীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও হাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হানিফ সরকারের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হানিফ সরকার।
মঙ্গলবার ৩০ জুন সকালে নরসিংদী সদর উপজেলার হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়সংলগ্ন হাজীপুর বহুমুখী শ্রমিক সংগঠনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জানা যায়, হাজীপুরে শ্রমিকদল নেতা সোহেলকে ডেকে নিয়ে সংঘবদ্ধ হামলা ও মারধরের অভিযোগ নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য হানিফ সরকারের বিরুদ্ধে” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
সংবাদ সম্মেলনে হানিফ সরকার বলেন, আমি একজন সামাজিক মানুষ। আমি কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত নই। ঘটনার দিন রাতে ব্যবসায়িক কারণে সোহেলকে ডাকা হয়েছিল। পরে এলাকায় উৎ পেতে থাকা কিছু ব্যক্তি তাকে মারধর করে। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, দলের ভিতর নানা বিভাজন রয়েছে। আমার সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, আমি এর নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার চাই। তদন্তে যদি আমার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয়, তাহলে যে শাস্তি দেওয়া হবে তা মেনে নেব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিস রহমান সংগ্রাম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন রনি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচার

আপডেট সময় :