ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড Logo বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ Logo ১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ Logo ক্ষতিগ্রস্ত ৫০০ হেক্টর ফসল, ৩৫ পয়েন্টে নদীভাঙন Logo সবুজ ক্যাম্পাস গড়তে প্লাস্টিক বর্জন ও বেশি বেশি গাছ লাগাতে হবে Logo নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের খতিবের মৃত্যু Logo নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছালো Logo নোয়াখালীতে সড়কে নিম্নমানের কাজের অভিযোগ উঠে যাচ্ছে কার্পেটিং Logo নেত্রকোনায় পৌরশহরের রাস্তায় যানজট, সীমাহীন দুর্ভোগ Logo আদমদীঘিতে কীটনাশক ঔষধের দোকানে দু:সাহসিক চুরি

উখিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।র‌্যাব-১৫ জানায়, গত ৩০ জুন ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মিজানুর রহমান (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আইয়াবুল ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারার একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় :