গোলাপগঞ্জে জিবি টেলিভিশনের নবমবর্ষ উদযাপন
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জের প্রথম অনলাইন মাল্টিমিডিয়া সংবাদমাধ্যম জিবি টেলিভিশন অষ্টম বর্ষ সফলভাবে অতিক্রম করে নবম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা এবং ‘জিবি স্মারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩ জুলাই) গোলাপগঞ্জে জিবি টেলিভিশনের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সুধীজনের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিবি টেলিভিশনের চেয়ারম্যান মো. বদরুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, সিলেট সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ও অভিনেতা বেলাল আহমদ মুরাদ, বিশিষ্ট সাংবাদিক ও লেখক এবং জিবি টেলিভিশনের উপদেষ্টা আনোয়ার শাহজাহান, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও জিবি টেলিভিশনের উপদেষ্টা মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও জিবি টেলিভিশনের উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, সাপ্তাহিক সিলেটের তথ্য-এর সম্পাদক ও জিবি টেলিভিশনের উপদেষ্টা জেলোয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী জাবেদ হোসেন, দৈনিক শ্যামল সিলেট-এর স্টাফ রিপোর্টার আলী হায়দার মিদুল, রণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও জিবি টেলিভিশনের সাবেক সহকারী পরিচালক জাহিদ উদ্দিন, জিবি টেলিভিশনের সহকারী পরিচালক শাহ আলম, ছাত্রনেতা ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম, ইমতিয়াজ হোসেন এবং কনটেন্ট ক্রিয়েটর তানভীর আহমদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জিবি টেলিভিশনের নিউজ ইনচার্জ আব্দুল্লাহ আল মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন জিবি টেলিভিশনের স্টাফ ও উপস্থাপক সাকেল উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেপি আক্তার এবং জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার তামিম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন জিবি টেলিভিশনের ধর্মীয় অনুষ্ঠান বিভাগের উপস্থাপক হাফিজ মাওলানা কবির আহমদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জিবি টেলিভিশন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গোলাপগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী মানুষের আস্থা অর্জন করেছে। স্থানীয় সমস্যা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক কর্মকাণ্ড এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে আরও আধুনিক ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে জিবি টেলিভিশন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে নবম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং জিবি টেলিভিশনের প্রকাশনা ‘জিবি স্মারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও শিল্পপতি খন্দকার রায়হান উদ্দিন, মিসবাহ উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, প্রবীণ আলেম মাওলানা আব্দুল হক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনাম আহমদ, যুবদল নেতা দুলাল আহমদ ও বাবর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম সাবু, লেখক ও কবি কামরুন্নাহার শেফালী, গোলাপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়নুল ইসলাম রেকল, সাবেক ছাত্রনেতা কামাল আহমদ, মিজান আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমদ , গোলাপগঞ্জ কৃষকদল নেতা আনোয়ার হোসেন সয়ফুল, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুমন আহমদ, পারভেজ আহমদ, যুব নেতা এম শিপু আহমদ, তরুণ সমাজকর্মী সাহেদ আহমদ, সাংবাদিক রিমন আহমদ, অনলাইন চারভাই মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন ইমরান , ইউপি সদস্য ও সাংবাদিক সালমান কাদির দিপু, জিবি টেলিভিশন এর সহকারী পরিচালক আব্দুল আজিজ বাবর, গ্রীন বাংলার অভিনেতা ইমরান আহমদ, জিবি বার্তা ডটকমের নির্বাহী সম্পাদক নোমান মাহফুজসহ জিবি টেলিভিশন পরিবারের সকল সদস্য।














