ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৮জন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ২জন, সিআর মামলায় আদালতের ওয়ারেন্টমুলে ৫জন ও জিআর মামলায় ১জনসহ মোট ৮জন পুরুষ ও নারীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (২জুলাই) দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, বগুড়ার আদমদীঘি থানা এলাকায় মাদক বিরোধীসহ বিভিন্ন অপরাধ দমনে অপরাধী ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসাবে গত বৃহস্পতিবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে সিআর মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ২জন আদমদীঘি উপজেলার সান্দিড়া সরদারপাড়ার আব্দুল মজিদের ছেলে রাজু আহমেদ ও সান্তাহার লকু সিভিল কলোনীর বাবুল মন্ডলের ছেলে রিপন মন্ডলকে, সিআর মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে ৫জন, এরা হলো আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম বনতইরের লছির প্রামানিকের ছেলে বেলাল হোসেন, নসরতপুর ইউপির পুশিন্দা গ্রামের ওয়ারেছ আলী মৃধার ছেলে আব্দুর রশিদ মৃধা, ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের ছাইদুল ইসলামের স্ত্রী মাসুদা বেগম, ছাতিয়ানগ্রামের সোহেল রানার ওরফে বিদ্যুৎ-এর স্ত্রী সাথী আক্তার, কুন্দগ্রাম ইউপির কাথলা গ্রামের শাফিউল ইসলামের স্ত্রী রেখা ওরফে রেখা বানু এবং জিআর মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানামুলে গ্রেপ্তারকৃত ১জন হলো সান্তাহার ইয়ার্ড কলোনীর সাহার আলী মন্ডলের ছেলে রায়হান আলী মন্ডলকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনামতে বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ৮জন আসামীকে গত শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৮জন গ্রেপ্তার

আপডেট সময় :