ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

শেরপুরে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শেরপুর উপজেলার নাইশিমুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নির্মল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
আটক নির্মল উপজেলার করিমপুর গ্রামের নিখিল চন্দ্রের ছেলে।
শেরপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২-এর একটি আভিযানিক দল নাইশিমুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে নির্মল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি হলুদ রঙের শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনে হলুদ কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। আটক ব্যক্তিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

আপডেট সময় :