ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করছে সরকার : সফিকুর রহমান

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ বলেছেন, কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার।
যার অংশ হিসেবে শরীয়তপুরে ১ হাজার কিলোমিটার খাল খননের কাজ শরু হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২৫ -২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এর আওতায় সেলাই মেশিন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি কৃষি কাজে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে লাগানোর আহবান জানান। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, ওসি আবুল বাশার, সখিপুর থানার ওসি মোঃ মোফাজ্জল হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১২শ জন কৃষককে শাকসবজির বীজ, ৬শ ৩০ জন কৃষককে মরিচ বীজ, ২০ জন কৃষককে ১৬০ কেজি পেয়াজের বীজ প্রদান করা হয়।
এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৮ জন দুস্থ নারীর মাঝে ১৮সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করছে সরকার : সফিকুর রহমান

আপডেট সময় :