ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে জুলাইয়ের গণহত্যার বিচার দাবিতে গণমিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় ১১ দলীয় ঐক্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে শহরের মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু করে। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার, জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমা, জেলা আহ্বায়ক মো. নুরুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
বক্তারা বলেন, জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে জুলাইয়ের গণহত্যার বিচার দাবিতে গণমিছিল

আপডেট সময় :