ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

অসহায় মানুষের মুখে হাসি

হিন্দু পরিবারসহ মসজিদে ৩০ লাখ টাকার অনুদান

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক তাঁর ঐচ্ছিক তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন। একই অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি মসজিদের সংস্কারের জন্য মোট ৩০ লাখ টাকার অনুদানপত্রও বিতরণ করা হয়।
রোববার (৫ জুলাই) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে (ডিজিটাল কর্নার) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
পরে সদর উপজেলার ১০টি মসজিদের সভাপতি ও প্রতিনিধিদের হাতে সংস্কারকাজের জন্য প্রতিটি মসজিদে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার অনুদানপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, বিএনপি নেতা আব্দুস সামাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনুদান পাওয়া সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা অলকা বলেন, “আগে কখনো এ ধরনের সহায়তা পাইনি। অনুদান পেয়ে খুব ভালো লাগছে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, অসহায় মানুষের সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে
কুষ্টিয়ায় বালুর ঘাটের নিয়ন্ত্রণ
বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি
কুষ্টিয়া প্রতিনিধি
বালুর ঘাটের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরিফুল ইসলাম নামের এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে এবং এলাকায় আতঙ্ক ছড়াতে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেছে প্রতিপক্ষ গ্রুপ। বর্তমানে আহত ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
গত শুক্রবার গভীর রাতে উপজেলার লালন বাজার এলাকায় বালুঘাটের দখলকে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদের এলঙ্গী আচার্য বালুঘাট নিয়ে দীর্ঘদিন ধরে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিক এবং স্থানীয় বিএনপি নেতা শেখ সাদীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে আনসার প্রামানিকের অনুসারী হিসেবে পরিচিত সুজন ও রিশানের নেতৃত্বে ১০-১২ জন ক্যাডার মোটরসাইকেলে এসে হামলা চালায়।
হামলাকারীরা শেখ সাদীর সমর্থক আরিফুল ইসলামকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয়রা আরিফুলকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা শর্টগান থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা আরিফুলের বাড়িঘরেও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হামলাকারীদের হাতে অস্ত্র দেখা গেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে এবং অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অসহায় মানুষের মুখে হাসি

হিন্দু পরিবারসহ মসজিদে ৩০ লাখ টাকার অনুদান

আপডেট সময় :