ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রূপাপাত ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই) বিকেল ৩টায় রূপাপাত ইউনিয়নের সুতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্চয় সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসীবুজ্জামান শাহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, বোয়ালমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর ইকবাল ঠাকুর পিন্টু, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, জেলা যুবদলের সদস্য হাসান ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন সৌকতসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই পদে মোট ৯ জন পদপ্রত্যাশী মনোনয়নপত্র জমা দেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপাপাত ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট সময় :