ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ফুলপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে

oplus_140509184

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণসহ ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা/পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ, লেবুর চারা, মরিচ বীজ, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, জৈব সার ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে ফুলপুর উপজেলায় ১ হাজার ৭শত ৩০ টি বৃক্ষরোপণ প্রণোদনা বাস্তবায়ন করতে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস৷ এ উপলক্ষে উপজেলার ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানসহ একটি রাস্তায় এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়িত হবে৷ প্রতিটি প্রতিষ্ঠানে ২০টি এবং রাস্তায় ২০০টি গাছের চারা রোপণ করা হবে৷ ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ দিয়ে সাজানো হবে সমস্ত বিদ্যালয় ও রাস্তা৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, সিংহেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম খান আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ

আপডেট সময় :