ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বন্যাদুর্গত মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী Logo লাখাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন: আমিনুল হক Logo গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ Logo ভাঙ্গায় বাসের ধাক্কায় ৫ নিহত, বিক্ষোভে ৪ বাস ও পিকআপে আগুন Logo খাল পুনঃখনন শেষে অব্যয়িত অর্থ কোষাগারে ফেরত দিল সালথা প্রশাসন Logo কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে প্রাণ গেল স্ত্রীর Logo বসতভিটা থেকে উচ্ছেদচেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন Logo টানা বর্ষণে কেশবপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজারো মানুষ

সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নয়ানগর গ্রামে বসতবাড়িতে চাষ করা পাঁচটি গাঁজাগাছসহ রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

শনিবার দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের মৃত সন্তোষ বাড়ৈর ছেলে রাম প্রসাদ বাড়ৈর বসতবাড়িতে গাঁজাগাছ চাষ করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এলাকাবাসী সেখানে গিয়ে তাঁকে পাঁচটি গাঁজাগাছসহ আটক করেন। পরে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, রাম প্রসাদ বাড়ৈ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুর রহমান কাজল বলেন, এলাকাবাসীর সঙ্গে তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে রাম প্রসাদ বাড়ৈকে গাঁজাগাছসহ আটক করেন। পরে তাঁকে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) সঞ্জিত কুমার দাস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাম প্রসাদ বাড়ৈকে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজদিখানে গাঁজাগাছসহ আটক, পুলিশের হাতে মাদক ব্যবসায়ী

আপডেট সময় :