আশুলিয়ায় ককটেল বোমা তৈরীকালে আহত ১
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
আশুলিয়া ককটেল বোমা তৈরীকালে বিস্ফোরনে রনি ইসলাম ওরফে রনি নামে এক যুবক গুরুতর আহত হয়।আহত রনিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার (১১ জুলাই) বিকেল অনুমান ৫.৩০টার দিকে ভাদাইল এলাকার রূপায়ন আবাসন-১-এর পাবনারটেক এলাকায় ইমরান নামের এক ব্যক্তির বাড়িতে এই বিকট বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের অনেকেরই দাবি, ওই কক্ষে গোপনে বোমা তৈরির কাজ চলছিল এবং সেই সরঞ্জাম থেকেই আকস্মিক এই বিস্ফোরণ ঘটে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনো এ দাবির সত্যতা নিশ্চিত করেনি। বিস্ফোরণের পরপরই গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আশুলিয়া থানার আওতাধীন জামগড়া পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা। ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাশেদ এবং এসআই তালেব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন।
উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি নিছক কোনো সিলিন্ডার বা বৈদ্যুতিক দুর্ঘটনা, নাকি এর পেছনে বিস্ফোরক বা বোমা তৈরির মতো কোনো বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ এবং বিস্ফোরণের সুনির্দিষ্ট উৎস সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ভাদাইল ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে

















