মাজদিয়া মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের নতুন সভাপতি যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ফাহাদ আহমদ মোমতাজী রেজিস্টার (ভারপ্রাপ্ত) ও মোঃ শাহ নেওয়াজ সহকারী রেজিস্টার স্বাক্ষরিত্। মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ঈশ্বরদী, পাবনা এর মাদ্রাসাটি সুষ্ঠু ভাবে পরিচালনার স্বার্থে গভর্নিং বোর্ডের সভাপতি জনাব মোঃ রফিজ উদ্দিন খান, পিতা মোঃ নাজিম উদ্দিন খানের মনোনয়ন পরিবর্তন পূর্বক তবস্থলে জনাব মোঃ মনোয়ারুল ইসলাম, পিতা আবু বকর মিয়া গ্রাম: গোকুলনগর, ডাকঘর: ঈশ্বরদী, উপজেলা: ঈশ্বরদী, জেলা: পাবনাকে বিদ্যমান গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে অতশিই বেয়াদের জন্য ভাইস চ্যান্সেলর কর্তৃক অনুমতি ক্রমে মনোনয়ন প্রদান করা হলো। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে চিঠি দিয়ে অবগত করেছেন। এছাড়া অনুলিপি প্রদান করেছেন মহাপরিচালক মাহাসা শিক্ষক অধিদপ্তর, গাইড হাউস ১০ ম তলা নিউ বেইলি রোড ঢাকা, চেয়ারম্যান বাংলাদেশ মারামা শিক্ষা বোর্ড, বকশিবাজার ঢাকা, জনাব মোঃ মনোয়ারুল ইসলাম সভাপতি মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ঈশ্বরদী, পাবনা, জনাব মোঃ রফিজ উদ্দিন খান, সাবেক সভাপতি মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ঈশ্বরদী পাবনা, ভাইস চ্যান্সেলরের একার সচিব মাননীয় ভাইস চ্যান্সেলরের সময় অবগতির জন্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আই,সি,টি শাবা (ওয়েবসাইটে প্রকাশের জন্য), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। ও সংশ্লিষ্ট নবী ও মহানবী। ঈশ্বরদীর কৃতি সন্তান কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম বলেন, মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। উক্ত মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে আমার উপর অর্পিত গুরু দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো। কমিটির সকলকে সাথে নিয়ে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে সার্বিক চেষ্টা করে যাবো।


















