ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমাদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল, মেডিকেল অফিসার ডা. লুৎফুন্নাহার লিজা, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল।
এ ছাড়া উপস্থিত ছিলেন মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার তাহাজ্জদ হোসেন, ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ক্রেস্ট, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়।













