আদমদীঘিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
- আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারমিন জাহান বিউটি, আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম দেওয়ান, আদমদীঘি প্রেসক্লাবের প্রতিনিধি গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার ও আনোয়ার হোসেন হিটলুসহ অন্যরা।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পরিবারকল্যাণ সহকারী অঞ্জলী রানীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।













