কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্গলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, বাল্যবিবাহ, জুয়া, মানবপাচার ও অন্যান্য অপরাধ দমনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সাইফুর রহমান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমির সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান এবং সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, জুয়া ও মানবপাচার দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সংবাদ ও গুজব ছড়ানো প্রতিরোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।













