ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

ফুলপুরে ঋষি সম্প্রদায়ের ২০ পরিবার পেল পৌরসভার সহায়তা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে

oplus_136314880

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০টি পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মাহমুদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুদরত আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফুলপুর উপজেলা শাখার সভাপতি আজিম উদ্দিন জামালী, সাবেক কাউন্সিলর ইউনুস আলী এবং স্থানীয় সাংবাদিকরা।

পৌরসভা সূত্রে জানা যায়, সহায়তার আওতায় প্রতিটি পরিবারকে নগদ দুই হাজার টাকা এবং প্রায় এক হাজার ৩০০ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে ‘ফুলপুরে মানবেতর জীবন কাটাচ্ছে ঋষি সম্প্রদায়’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি পৌর প্রশাসনের নজরে আসে। এরপরই তাদের সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে ঋষি সম্প্রদায়ের ২০ পরিবার পেল পৌরসভার সহায়তা

আপডেট সময় :