ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

চেক ডিজঅনার মামলায় জুড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মোহাম্মদ আলী, (জুড়ী) মৌলভীবাজার
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিশেষ অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে ও সাবেক জুড়ী উপজেলা যুবলীগের সদস্য আব্দুল বাছিত।

পুলিশ জানায়, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০২৫ সালের এনআই অ্যাক্ট (চেক ডিজঅনার)-সংক্রান্ত একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা থাকায় নির্দেশনা অনুযায়ী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চেক ডিজঅনার মামলায় জুড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় :