ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

উখিয়ায় বিজিবি-কৃষি বিভাগের অভিযানে ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা কৃষি বিভাগ। এ সময় অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

মঙ্গলবার (১৪ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আনজুমানপাড়া বটতলী কবরস্থান এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের আগে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকারকে জানানো হয়।

পরে পালংখালী বিওপি কমান্ডার সুবেদার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্য, উপজেলা কৃষি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আনজুমানপাড়া এলাকার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

অভিযুক্তরা হলেন—মো. মফিজ উদ্দিন (৪৫), মো. ইউনুস (৪০) ও মো. দুদু মিয়া (৬০)। অভিযান চলাকালে তারা পালিয়ে যান।

বিজিবি জানায়, উদ্ধার করা ইউরিয়া সারের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেল ও অন্যান্য বাংলাদেশি পণ্য যাতে অবৈধভাবে মিয়ানমারে পাচার না হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাকারবারিদের শনাক্ত করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উখিয়ায় বিজিবি-কৃষি বিভাগের অভিযানে ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার

আপডেট সময় :