ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রামে ‘জুলাই শহিদ দিবস’ পালনে প্রস্তুতি সভা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসাদুজ্জামান।

সভায় দিবসটি সুষ্ঠুভাবে পালনে সার্বিক আইনশৃঙ্খলা ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাকির হোসেন।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন এবং এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

এ ছাড়া কুড়িগ্রাম প্রেসক্লাব, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের অবদান স্মরণ করেন। দিবসটি উপলক্ষে শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা, স্মরণসভা, বিশেষ দোয়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে মত দেন তারা।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। দিবসটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে পালনে জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। এ কর্মসূচি সফল করতে প্রশাসন, রাজনৈতিক দল, ছাত্রসমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামে ‘জুলাই শহিদ দিবস’ পালনে প্রস্তুতি সভা

আপডেট সময় :