ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে উপস্থাপনা ও বিতর্ক কৌশল বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু Logo মজুমদার ফুড প্রোডাক্টসের দূষণের অভিযোগে শেরপুরে মানববন্ধন Logo মহেশখালীতে অস্ত্র-গুলিসহ ‘মিন্টু বাহিনীর’ প্রধান আটক Logo গড়াই–পদ্মার তীর ঘেঁষে কুষ্টিয়ায় নির্মাণ হচ্ছে নতুন বাইপাস সড়ক Logo বন্যার পানি নামলেও খাগড়াছড়িতে পুনর্বাসনের বড় চ্যালেঞ্জ Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ মোবাইল জব্দ Logo কাঁঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবক গ্রেপ্তার Logo রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo চর সুনুটিয়ায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন Logo নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

কাঁঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবক গ্রেপ্তার

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় সাইবার আইনের একটি মামলায় আরিফ মো. মাসুম বিল্লাহ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সেন্টারের হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আরিফ মো. মাসুম বিল্লাহ উপজেলার দক্ষিণ শৌলজালিয়া গ্রামের মোজাম্মেল হক মোস্তফার ছেলে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক সোহাগ বাদী হয়ে আরিফ মো. মাসুম বিল্লাহসহ আটজনকে আসামি করে সাইবার আইনে কাঁঠালিয়া থানায় মামলা করেন। ওই মামলায় শুক্রবার দুপুরে সেন্টারের হাট এলাকা থেকে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ আরও চারটি মামলা রয়েছে।

শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য সৈয়দ আবদুল কাইয়ুম দাবি করেন, আরিফ মো. মাসুম বিল্লাহ বিএনপির কোনো পদে নেই এবং অতীতেও ছিলেন না। তাঁর অভিযোগ, ৫ আগস্টের পর থেকে তিনি বিএনপির নাম ব্যবহার করে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন।

ওসি আবু নাছের রায়হান বলেন, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক সোহাগের দায়ের করা মামলায় মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবক গ্রেপ্তার

আপডেট সময় :