ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে উপস্থাপনা ও বিতর্ক কৌশল বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু Logo মজুমদার ফুড প্রোডাক্টসের দূষণের অভিযোগে শেরপুরে মানববন্ধন Logo মহেশখালীতে অস্ত্র-গুলিসহ ‘মিন্টু বাহিনীর’ প্রধান আটক Logo গড়াই–পদ্মার তীর ঘেঁষে কুষ্টিয়ায় নির্মাণ হচ্ছে নতুন বাইপাস সড়ক Logo বন্যার পানি নামলেও খাগড়াছড়িতে পুনর্বাসনের বড় চ্যালেঞ্জ Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ মোবাইল জব্দ Logo কাঁঠালিয়ায় সাইবার আইনের মামলায় যুবক গ্রেপ্তার Logo রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo চর সুনুটিয়ায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন Logo নোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৩ বিজিবির অধীন মনাকষা বিওপির বিশেষ টহলদল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে একই বিওপির আরেকটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

জব্দ করা এস্কাফ সিরাপ ও মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। জব্দ করা মাদক শিবগঞ্জ থানায় এবং মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

৫৩ বিজিবি জানায়, চলতি জুলাই মাসে বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ২৬৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ এবং ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০ মোবাইল জব্দ

আপডেট সময় :