ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর Logo ব্যক্তিগত বেতন থেকে চার শহীদ পরিবারকে ভাতা দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বড়লেখায় চুরি যাওয়া শার্ট উদ্ধার, গ্রেপ্তার ৬

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযানে একটি চুরির মামলার আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া ৯৯টি শিশুর শার্ট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই দুপুর ১টা থেকে ২টার মধ্যে বড়লেখা হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটে অবস্থিত ‘সোনারগাঁ বেবীশপ’-এর সামনে থেকে অজ্ঞাত ব্যক্তিরা প্রায় ২০০টি বিভিন্ন সাইজের শিশুর শার্ট চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বড়লেখা থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুলাউড়া থানা এলাকা থেকে মো. ফখর উদ্দিন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে চুরি যাওয়া ৯৯টি শিশুর শার্ট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পৃথক অভিযানে বিভিন্ন মামলার আটটি গ্রেপ্তারি ও সাজা পরোয়ানার বিপরীতে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— আবু সাইদ, আব্দুল আল মামুন, সুমন মিয়া, কোকিলা বেগম ও মো. হাছান আহমদ।

বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সবাইকে বৃহস্পতিবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় চুরি যাওয়া শার্ট উদ্ধার, গ্রেপ্তার ৬

আপডেট সময় :