ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন হুঁশিয়ারি ‘ককরোচদের’ Logo ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় হেফাজতের বিশেষ দোয়া Logo ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড Logo হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় সংঘর্ষ Logo চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ Logo নগরকান্দায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo ইকনকে এক লাখ টাকা ও বেতনসহ এক মাসের ছুটি দিল কৃষি ব্যাংক Logo খাগড়াছড়িতে বৃক্ষমেলা, বিনা মূল্যে বিতরণ হবে ৬৮ হাজার চারা Logo দাখিল পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কায় ছাত্রীর আত্মহত্যা Logo জামালপুরে সড়কের ইট চুরির মামলায় ৪ আসামির জামিন নামঞ্জুর

ব্যক্তিগত বেতন থেকে চার শহীদ পরিবারকে ভাতা দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে

ইনসেটে প্রতিমন্ত্রী ও জুলাই শহীদ সুমনের বোন (ডানে)

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত চার শহীদ পরিবারের জন্য ব্যক্তিগত বেতন থেকে মাসিক আর্থিক সহায়তা দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পাশাপাশি দুই শহীদ পরিবারের সদস্যের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন তিনি।

প্রতিমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নিজের সরকারি বেতন থেকে চার শহীদ পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে আসছেন।

এ ছাড়া বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের অফিস সহায়ক পদে জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন বোদা উপজেলার পরিদর্শন কক্ষে এবং দেবীগঞ্জ উপজেলার মারেয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলাম দেবীগঞ্জ উপজেলার পরিদর্শন কক্ষে দায়িত্ব পালন করছেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর উদ্যোগে শহীদ পরিবারের সদস্যকে বেসরকারি অফিস সহায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ শাহ বলেন, প্রতিমন্ত্রীর উদ্যোগে শহীদ সুমনের বোনকে একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো তিনি নৈতিক দায়িত্ব মনে করেন। সে কারণেই ব্যক্তিগত বেতন থেকে চার পরিবারকে মাসিক আর্থিক সহায়তা দিচ্ছেন এবং দুই পরিবারের সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যক্তিগত বেতন থেকে চার শহীদ পরিবারকে ভাতা দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় :