ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের আলফাডাঙ্গায় আদালতের এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশেষ অভিযানে টাবনী গ্রাম থেকে খগেন্দ্রনাথ বিশ্বাস ও কিশোর কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল-আমিনের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানা কার্যকর ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলফাডাঙ্গায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় :