সাভারে র্যাবের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
ঢাকার সাভারে র্যাব-৪-এর অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ মো. ইউসুফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৪ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাকিজা মোড় এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশে একটি বাসে করে মাদক বহন করা হচ্ছে। পরে তথ্যের ভিত্তিতে র্যাব-৪-এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে আশুলিয়া, সাভার, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব দাবি করেছে।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

















