ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

লেমুয়া বাজারে সারের অতিরিক্ত দাম, দুই ব্যবসায়ীকে জরিমানা

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি আমন মৌসুমে রাসায়নিক সার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে লেমুয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মহি উদ্দিন, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

অভিযানে রাসায়নিক সার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় কান্তি ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং সমীর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ভবিষ্যতে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রির অঙ্গীকারনামা (মুচলেকা) নেওয়া হয় এবং পুনরায় একই ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লেমুয়া বাজারে সারের অতিরিক্ত দাম, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় :