শিক্ষক সমিতি ঈশ্বরদীর উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে শিক্ষক সমাজের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষকদের ত্রি-বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। গতকাল শনিবার (২৫ জুলাই) শহরের অভিজাত আর.আর.পি কনভেনশন সেন্টারে ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে প্রথমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করেন। এরপর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক অনুষ্ঠানের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামীম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মীর মনিরুজ্জামান সহ-সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-এর কেন্দ্রীয় কমিটি, শিমুল মাহাজন যুগ্ম সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) -এর কেন্দ্রীয় কমিটি, আব্দুল কাদের সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনা জেলা ও মোঃ ফজলুল হক সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পাবনা জেলা শাখা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহাবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন। প্রধান অতিথি বলেন, এদেশে শিক্ষকেরা জাতি গঠনে ব্যাপক ভূমিকা রেখেছে। ১৯২১ সালে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) গঠন করা হয়। ১৯৫০ সালে প্রথম ঈশ্বরদীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কমিটি গঠন হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৭৬ বছর সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষায় কার্যকর নেতৃত্ব নির্বাচন এবং পারস্পরিক সম্প্রীতি ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর হলেও তারা তাদের ন্যায্য অধিকার থেকে যুগে যুগে বঞ্চিত হয়ে আসছে। শিক্ষকদের প্রথম সম্মান দেওয়া শুরু করেছে ১৯৮০ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ২০০১ সালের নির্বাচনের পর বেগম খালেদা জিয়া এবং বর্তমানের রাষ্ট্রনায়ক তারেক রহমান শিক্ষকদের দিকে খেয়াল রেখেছেন, বিএনপি সরকার হচ্ছে শিক্ষক বান্ধব সরকার।


















