ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার এবং দস্যুতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। মোংলায় আয়োজিত এক সংলাপে তিনি বনের সুরক্ষায় কোনো ধরনের আপস না করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বননির্ভরশীল প্রকৃত জেলেদের সহায়তায় সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
গতকাল শনিবার সকাল ১১টায় মোংলা উপজেলা মিলনায়তনে আয়োজিত ‘টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক এক দিনব্যাপী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে দস্যুদের হাত থেকে সুন্দরবনের শান্তি ফিরিয়ে আনতে বর্তমান সরকার অত্যন্ত জোরালোভাবে কাজ করছে। দস্যুদের আর নতুন কোনো পুনর্বাসন দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের ভালো পথে ফিরে আসতে হবে, অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হবে।
উপকূলীয় এলাকার কিছু মানুষই বনের ক্ষতি করছে মন্তব্য করে ড. শেখ ফরিদুল ইসলাম সতর্ক করে বলেন, বিষ প্রয়োগ করে সুন্দরবনের নদী-খালে মাছ শিকারীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। তবে বনের ওপর নির্ভরশীল প্রকৃত জনগোষ্ঠীর পাশে সরকার রয়েছে জানিয়ে তিনি উল্লেখ করেন, আট হাজার ২৭১টি জেলে পরিবারের জন্য ইতোমধ্যে ৬৬১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

আপডেট সময় :