ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ইসলামী আন্দোলনের দিনাজপুর উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মুক্তির পমুলতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার ২৪ জুলাই ২০২৬ ইং তারিখে দিনাজপুর কালিতলা প্রেসক্লাবের মিলনায়তনে বিকাল ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনাজপুর উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই দ্বি-বার্ষিক সম্মেলনে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান বক্তব্যে বলেন, আমরা দেখেছি এ দেশের রাজনীতিবিদদের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন ছিল, মুল লক্ষ্য ছিল তারা ক্ষমতায় গিয়ে কতটুকু ভোগ করতে পারে এবং কি ভাবে সেখান থেকে নিজের আখের গোছাতে পারে। প্রত্যেকটি দলকে ক্ষমতায় থেকে পরে আমরা দেখেছি বিদেশে বাড়ী-গাড়ী আছে সবার। কারন তারা চিন্তা করেছে ক্ষমতায় থাকা অবস্থায় যদি আমরা পালিয়ে গিয়ে বিদেশ বাড়ী-গাড়ী করতে না পারি ক্ষমতা থেকে যাওয়ার পর যাব আমি কোথায়? দেশেতো জায়গা হবে না। শুধু একটি দুইটি বাড়ী না অনেক নেতার শত শত বাড়ী রয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনাজপুর উত্তর শাখার প্রাপ্তন সহকারী সেক্রেটারী মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনাজপুর উত্তর শাখার নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ মাওলানা সোহরাব হোসাইন , ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা শেখ মুহাম্মদ আল আমিনসহ অন্যান্য প্রমুখ।
উল্লেখ্য যে দ্বি-বার্ষিক সম্মেলনে জেলা কমিটির আগের সভাপতি আলহাজ¦ মাওলানা সোহরাব হোসাইন ও সেক্রেটারী মুফতী মুহাম্মদ খাইরুজ্জামান পুনরায় নির্বাচিত হন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারীকে শপদ বাক্য পাঠ করান। দলের সিদ্ধান্ত অনুয়ায়ী নবনির্বাচিত জেলার সভাপতি ও সেক্রেটারী জেলা কমিটির অন্যান্য সদস্যকে নির্বাচিত করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী আন্দোলনের দিনাজপুর উত্তর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট সময় :