ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মাদকের টাকার জন্য মাকে নির্যাতন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে মাদকের টাকা না পেয়ে নিজের বৃদ্ধ মাকে শারীরিক ও মানসিক নির্যাতন, বসতঘরে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল্লা আল মামুন জাবেদকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার হারিছ চৌধুরীর বাজারসংলগ্ন পাঞ্চায়েত বাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক জাবেদ চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সুবর্ণচর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান।
পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগে জাবেদের মা ছালেয়া খাতুন (৬৮) বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলে প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন এবং বাড়িতে ভাঙচুর চালান।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ জুলাই রাত ৮টার দিকে জাবেদ মাদকের টাকা দাবি করে মায়ের সঙ্গে অশালীন আচরণ ও গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি মাকে মারধর করেন এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে তাঁদেরও ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, জাবেদ নিয়মিত মাদক সেবন করেন এবং মাদকের টাকা জোগাড়ের জন্য পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন। তাঁর এমন আচরণে পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এ অবস্থায় ভুক্তভোগী মা তাঁর ছেলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীর পুলিশ সুপার ও নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য বরাবর অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে জাবেদকে আটক করে।
এ ঘটনায় চরজব্বার থানার অফিসার ইনচার্জ রফিকুল হাসান জানান,তার মা থানায় অভিযোগ করেন, সংসদ সদস্য ও জেলা পুলিশ সুপার বরাবর আবেদনের কথা শুনেছি। তবে জাবেদ এর বিরুদ্ধে আদালত থেকে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২টি নিয়মিত মামলা চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদকের টাকার জন্য মাকে নির্যাতন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

আপডেট সময় :