ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে স্প্রে ম্যানদের প্রশিক্ষণ, ৩০ জনকে স্প্রে মেশিন বিতরণ Logo ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু Logo জনতা ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন-বিক্ষোভ Logo কুড়িগ্রামে অভিযানে ১৭৪ চায়না দুয়ারি ও ৫২ কারেন্ট জাল ধ্বংস Logo ক্যাম্প-২৪-এ নারী নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিয়ে যুব ফোরাম Logo দেওয়ানগঞ্জে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আহমদ আলী মহিলা মাদ্রাসা Logo জলঢাকায় ১২ বছর একই পদে পিডিবিএফ কর্মকর্তা, অনিয়মের অভিযোগ Logo মহেশপুরে মার্কেটে আগুনে ৯ দোকান পুড়ে ক্ষতি প্রায় কোটি টাকা Logo আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম, সদস্য সচিব জয়নাল Logo মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

নবীনগরে আইনশৃঙ্খলা সভা, নির্বিঘ্ন সেবা নিশ্চিতের তাগিদ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জননিরাপত্তা নিশ্চিত, মাদক নিয়ন্ত্রণ, সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণকে নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য এম. এ. মান্নান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
সংসদ সদস্য এম. এ. মান্নান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণকে নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিটি সমস্যা সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে আইনশৃঙ্খলা সভা, নির্বিঘ্ন সেবা নিশ্চিতের তাগিদ

আপডেট সময় :