ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

এমপি আজিম হত্যা: মূল মামলা ভারতে, তদন্তও সেখানেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৪২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মূল মামলা হয়েছে ভারতে। আর এই হত্যা মামলার তদন্তও হবে ভারতেই।

শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসামি বিনিময় চুক্তি রয়েছে। বাংলাদেশের হলে আমরা আসামিকে দেশে আনার ব্যবস্থা করতাম। মূল মামলাটা ভারতে হয়েছে, আমরা দ্বিতীয় মামলাটি করেছি।

এই হত্যাকান্ডে জড়িত একজন পালিয়ে নেপাল গেছেন। তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা গ্রহণ করছি। আমরা এখনও সুনিশ্চিত বলতে পারছি না যে, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন কোথায় আছেন!

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আজিম হত্যাকান্ডের মূল মামলার তদন্ত ভারত করবে। তারা আমাদের এ মামলায় সম্পৃক্ত করলে তবে আমরা সেখানে গিয়ে তদন্ত করব। নৃশংস এই হত্যাকান্ডে যারা জড়িত ও সহযোগিতা করেছে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমপি আজিম হত্যা: মূল মামলা ভারতে, তদন্তও সেখানেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় :